মালদা

পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে ২২ তম মালদা বিভাগীয় শাখার সম্মেলন

ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, অ্যাসোসিয়েশন পোষ্টম্যান এবং এম.পি.এস ও ভারতীয় পোস্টাল অ্যাসোসিয়েশনের গ্রুপ সি - এই তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে ২২ তম মালদা বিভাগীয় শাখা সম্মেলন হয়ে গেল রবিবার। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় মালদা জেলা ডাকঘরের নিজেস্ব ভবনে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন এই শাখার নেতৃত্ব সহ সংগঠনের সদস্যরা। 

        জানা গেছে, এই সম্মেলনে সংগঠনের তরফে মোট ১৮ দফা দাবী রাখা হয়। দাবী গুলির মধ্যে শ্রমিক-মজুরদের জন্য পে কমিশন গঠন করা সহ মোট ১৮ টি দাবী ছিল অন্যতম। কিন্তু এই সকল দাবী এখনো পূরণ না হওয়ায় এই তিনটি সংগঠন শ্রমিক-মজুরদের সঙ্গে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সম্মেলনের মধ্য দিয়ে আন্দোলন করার ডাক দেয়। ২ই এপ্রিল থেকে দিল্লিতে পর্যায়ক্রমে আন্দোলন করবে এই সংগঠন। যাতে করে এই শ্রমিকদের কথা ভেবে পে কমিশন চালু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার।

        এবিষয়ে ভারতীয় পোস্টাল অ্যাসোসিয়েশনের গ্রুপ সি-এর ডেপুটি জেনারেল সেক্রেটারি অনন্ত পাল জানিয়েছেন, ভারতীয় শ্রমিক-মজুরদের দীর্ঘদিনের দাবী পে কমিশন চালু করা। যা এখন পূরণ হয় নি। এরি প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করছেন তারা।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/TM3PyjGg6QU